spot_img
spot_img

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আঙুল ট্রিগারে যাবে: হিজবুল্লাহ

ইরান সমর্থিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সতর্ক করে বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আঙুল রাখবেন’ তাদের যোদ্ধারা।

শুক্রবার (১৭ এপ্রিল) হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টিভিতে প্রচারিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে তারা বলেছে, ‘যোদ্ধারা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে গুলি চালানোর জন্য প্রস্তুত থাকবে।’

এর আগে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একমত হয়েছেন যে, শান্তি অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করবেন।’

সূত্র: দ্য গার্ডিয়ান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ