spot_img

রংপুরে শিশুকে ধর্ষণের দায়ে ২ শিশু গ্রেফতার

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুই শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দুই শিশুর বয়স ১২ ও ১৩ বছর।

শনিবার (১৭ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ে শিশুটি বাড়ির বাইরে খেলছিল। এ সময় প্রতিবেশী ভাই সম্পর্কের ১২ ও ১৩ বছর বয়সের দুই ছেলে শিশু মেয়েটিকে কানামাছি খেলার কথা বলে বাড়ির পাশের একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই শিশুকে আটক করে পুলিশ।

ওসি মাসুমুর রহমান আরও বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে ওই দুই শিশুকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত দুই শিশুকে শনিবার বিকেলে রংপুর আদালতে এবং শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ