আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। হিজরি ১৪৪২/ ২০২১ সনের কেন্দ্রীয় পরীক্ষায় শিক্ষার্থীদের গড় পাসের হার ৭৩.২৫%। ছাত্রদের পাশের হার ৭৯.৪২ আর ছাত্রীদের পাশের হার ৬৩.৬৩।
রবিবার (১৮ জুলাই) আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান
এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আল-হাইয়াতুল উলইয়ার সদস্য আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতী আরশাদ রাহমানী, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মুফতী মুহাম্মদ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী জসীমুদ্দীন, মাওলানা শামছুল হক, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা রুহুল আমিন, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল বাছীর, ড. মুশতাক আহমদ, মাওলানা নূরুল আমিন, মাওলানা ফুরকানুল্লাহ খলীল প্রমূখ।
পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার, ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১। মুমতায পেয়েছে, ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটির সদস্য মাওলানা মুহাম্মাদ যুবায়ের, মুফতী আমিনুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী নাসিরুদ্দীন, মুফতী আহমাদ আলী, মুফতী নূরুল ইসলাম, মুফতী ওবায়দুল্লাহ হামজা, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল বরিশালী, অফিস সম্পাদক মাওলানা ওছিউর রহমান প্রমুখ।












