দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৭ জন, যা গত ঘণ্টার হিসাবে বিভাগীয় ভাবে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া চট্টগ্রামে ৫৩ জনের ও খুলনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯১৬ জন।
রবিবার (১ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এতে শনাক্তের হার ২৯.৯৭ শতাংশ।










