spot_img

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ঢাকা মহানগর বিএনপির আহ্‌বায়ক কমিটি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার আশা প্রকাশ করে বলেছেন, ঢাকা মহানগর বিএনপির আহ্‌বায়ক কমিটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পাশাপাশি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যও কাজ করবে কমিটি।

সোমবার (২ আগস্ট) ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার কমিটি বিলুপ্ত করে নতুন আহ্‌বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি।

দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে আহ্‌বায়ক করে দক্ষিণ শাখায় ৪৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে উত্তরের আহ্‌বায়ক করে ৪৭ সদস্যের কমিটি করা হয়েছে। দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু এবং উত্তরে আমিনুল হক। রফিকুল আলম মজনু মহানগরী দক্ষিণ যুবদলের সভাপতি এবং আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক।

গতকাল বিকালে দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগরীর এ দুই কমিটি অনুমোদন করেছেন।

সর্বশেষ ২০১৭ সালের ১৮ এপ্রিল হাবিব-উন-নবী খান সোহেল সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ এবং এম এ কাইয়ুম সভাপতি ও আহসানউল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে উত্তরের কমিটি করা হয়েছিল। গত বছর হাসান করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এ দায়িত্ব পান আবদুল আলিম নকী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ