spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

এর আগের দিন এই হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ১৯ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা যাওয়া ১৪ জনের মধ্যে পজিটিভ ছিলেন চারজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, কুষ্টিয়ার একজন ও চুয়াডাঙ্গার একজন রোগী ছিলেন। তাদের মধ্যে মধ্যে ছয়জন পুরুষ ও আটজন নারী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ