দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ব্যাংক খুলেছে। এদিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
এর আগে ২৮ জুলাই বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে এবং ২, ৩ ও ৫ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বিকাল ৪টা পর্যন্ত চলবে।










