spot_img
spot_img

নিজের ব্যঙ্গচিত্র দেখে ক্ষুদ্ধ মহানবীর (সা.) অবমাননার পক্ষে সাফাই গাওয়া ম্যাকরন

নাগরিকদের নানা সুযোগ-সুবিধার শর্ত হিসেবে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা ইস্যুতে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে ফ্রান্স জুড়ে। স্বাভাবিক চলাচলের জন্য গ্রিন পাস প্রচলনের বিরোধিতায় বিক্ষোভও করছেন অনেকে। তাদের ক্ষোভের কেন্দ্রে এখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তার ব্যঙ্গচিত্র হাতে নিয়ে এখন অনেকেই করছেন প্রতিবাদ।

চলমান মহামারির কারণে রাস্তায় নেমে বিক্ষোভ করতে না পারায় ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে প্রেসিডেন্ট ম্যাকরনের ব্যঙ্গচিত্রকে বেছে নিয়েছেন ফরাসি কার্টুনিস্ট মিশেল অঁজলোরি। প্যারিসের অনেক জায়গায় স্বৈরশাসকের সাথে তুলনা করে প্রেসিডেন্ট ম্যাকরনের নানারকম কার্টুন দিয়ে বিলবোর্ড টানিয়েছেন তিনি।

তবে রাস্তার বিক্ষোভে বাঁধা না দিলেও ব্যঙ্গচিত্রে মানহানির অভিযোগ এনে ওই কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করেছে প্রেসিডেন্ট ম্যাকরনের দল। ক্ষমতাসীন দলের এমন আচরণকে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ বলছেন আলোচিত কার্টুনিস্ট লোরি।

আলোচিত কার্টুনিস্ট মিশেল অঁজলোরি বলেন, খোদ প্রেসিডেন্ট আমার মতো সাধারণ ফরাসির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এটাই প্রমাণ করে যে রাজতন্ত্রের পথে যাচ্ছে ফ্রান্স। দেখুন, আপনি পছন্দ না করলেও ক্যারিকেচার থাকবে পৃথিবীতে। আমি স্বৈরশাসকের উদাহরণ টানতেই বিশেষ কিছু চরিত্র ব্যবহার করেছি।

এই বিতর্কের সূত্রেই সামনে এসেছে বিতর্কিত শার্লি এবদো প্রসঙ্গ। ওই সাময়িকীতে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর প্রতিবাদের ঝড় ওঠে মুসলিম বিশ্বে। তখন তথাকথিত বাক স্বাধীনতার দোহাই দিয়ে মহানবীর (সা.) অবমাননা করা কার্টুনের সাফাই গেয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন।

কার্টুনিস্ট মিশেল অঁজলোরি আরও বলেন, একজন নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পরও আমরা সবাই মিলে শার্লি এবদোর পক্ষে স্লোগান তুলেছি। অথচ এখন প্রেসিডেন্টকে নিয়ে মজা করাই যেন বিশাল অপরাধ হয়ে গেছে। ফ্রান্সের মতো দেশে এটা মানা যায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ