spot_img

চীন থেকে আসছে আরও ১৭ লাখ ৭৭ হাজার ডোজ টিকা

চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ৭৭ হাজার ডোজ টিকা রাতে ঢাকায় পৌঁছাবে।

বুধবার (১১ আগস্ট) চীনা দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে এয়ার অ্যামিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট এ টিকা নিয়ে রওয়ানা দিয়েছে। দোহা হয়ে রাতে ঢাকায় পৌঁছাবে এ টিকা।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট এ প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। এবার দ্বিতীয় দফায় আরও ১৭ লাখ ৭৭ হাজার টিকা আসছে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ