spot_img
spot_img

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইসরাইল

তীব্র তাপপ্রবাহে বইছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে। গ্রীষ্মকালীন এ তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে এবং তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গ্যালিলি সাগর সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং জর্ডান উপত্যকায় তা বেড়ে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

রোববার (২ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরো জানানো হয়, পার্বত্য ও অভ্যন্তরীণ এলাকাগুলোতে আবহাওয়া শুষ্ক ও উত্তপ্ত থাকবে। অন্যদিকে, উপকূলীয় সমভূমি এলাকায় আর্দ্রতা তুলনামূলক বেশি অনুভূত হবে। দেশজুড়ে তাপজনিত অস্বস্তি আরও তীব্র হয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। বিকাল থেকে বাতাস জোরালো হবে, বিশেষ করে পাহাড় ও অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে।

এর আগে, শনিবার তাপমাত্রার তীব্র বৃদ্ধি লক্ষ্য করা যায়, যা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জর্ডান উপত্যকার গিলগালে, যার পরিমাণ ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ক্যাপারনাউম এবং বেইত শিয়ানেও তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। জেরুজালেম এলাকাও এই তীব্র গরমের শিকার হয়েছে; পুরোনো শহরে (ওল্ড সিটি) ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং এর পাদদেশের এলাকাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তুলনামূলকভাবে উপকূলীয় সমভূমিতে চরম তাপপ্রবাহ আঘাত হানেনি। সেখানে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকলেও বাতাসে আর্দ্রতার মাত্রা ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছাবে, যা মারাত্মক ভ্যাপসা গরম বা তাপজনিত অস্বস্তি তৈরি করবে।

সোমবার পাহাড় ও অভ্যন্তরীণ এলাকায় তাপমাত্রা সামান্য কমবে। তা সত্ত্বেও এসব অঞ্চলে আবহাওয়া স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত থাকবে এবং উপকূলীয় সমভূমিতে আর্দ্রতা অব্যাহত থাকবে। তাপজনিত অস্বস্তি কিছুটা কমলেও দেশজুড়ে এটি ভারি থেকে চরম মাত্রায় থাকবে। বিকাল বেলা পাহাড় ও অভ্যন্তরীণ অঞ্চলে বাতাসের বেগ আবারও বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পাবে (বিশেষ করে পাহাড় ও অভ্যন্তরীণ অঞ্চলে)। বুধবার সকালের মেঘ কেটে যাওয়ার পর আবহাওয়া বেশ অনুকূলে আসবে। পাহাড় ও অভ্যন্তরীণ এলাকায় তাপমাত্রা আরও কিছুটা কমে স্বাভাবিক বা মৌসুমী অবস্থায় ফিরে আসবে। তবে উপকূলীয় অঞ্চলে আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ