spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২১৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ১২৬ জনের দেহে। এ নিয়ে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৭৬৫ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৮৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ