spot_img
spot_img

আন্দোলনের মুখে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলনের মুখে পড়ে অবশেষে জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধামন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যম দ্য ভাইবসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় সোমবার (১৬ আগস্ট) মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ ইয়াং দি-পারতুয়ান আগংয়ের কাছে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পদত্যাগপত্র পেশ করবেন বলে জানান দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ।

তিনি জানান, মন্ত্রিসভার সদস্য ও নিজেদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ