spot_img
spot_img

আফগানিস্তানের হিন্দু ও শিখদের আশ্রয় দেবে ভারত: মোদি

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের দিকে সাহায্যের আশায় রয়েছেন আফগান ভাইবোনেরা। কেবল আমাদের নাগরিকদের নয়, আফগানিস্তান ফেরত হিন্দু ও শিখ উদবাস্তুদেরও সাহায্য করবে ভারত। এমনকি আফগান ভাইবোনদেরও পাশে থাকবে ভারত।

মঙ্গলবার (১৭ আগস্ট) ভারতের মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

তালেবানদের কাবুল জয়ের পর সেখানে ভারতীয় দূতাবাসে কাজ করে এমন ১৪০ জনকে মঙ্গলবারই ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। এছাড়া ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি জে বিলকিনের সঙ্গে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ