spot_img
spot_img

হাসিনা দেশে আসবে কি না, সেটা সময় বলবে, এখনও সেই সময় হয়নি: আন্দালিব রহমান পার্থ

ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, হাসিনা দেশে আসবে কি আসবে না, সেটা সময় বলে দেবে। তবে এখনও সেই সময় হয়নি। ২৪-এর হত্যা ও অত্যাচার এখনও বাংলাদেশের মানুষ ভুলে নেই। আমার মনে হয় না, সে দেশে ফিরে আসা বাস্তব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভোলার ব্যাংকের হাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ প্রায় আড়াই বছর আগে দেশ ছেড়ে পালিয়েছে। এখন তাদের খুব বেশি সভা-সমাবেশও দেখা যায় না। দেশে ফিরতে হলে তাদের বিষয়টি নিয়ে ভাবতে হবে। ২৪-এর জুলাইকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাদের আগে ক্ষমা চাইতে হবে এবং যারা অপরাধ করেছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এরপর জনগণ চাইলে তারা রাজনীতি করার সুযোগ পেতে পারে। তবে সেটি সময়ই নির্ধারণ করবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ আগে বলত, দেশে জঙ্গিতে ভরা। এখন তারা বলে দেশে গণতন্ত্র নেই। অথচ তারা ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করে গেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র উদ্ধার করেছি। আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের কথা মানায় না।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলেছিল বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্গাপূজা বন্ধ হয়ে যাবে। কিন্তু এবার আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা ও ইউনিয়ন পর্যায়ের বিজেপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ