spot_img
spot_img

মর্গে মৃত নারীদের ধর্ষণ করা মুন্না ভগতের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় মুন্না ভগতের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সুব্রত কুমার রায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় মুন্না ভগতের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে করোনা পরিস্থিতির কারণে আদালতের কার্যক্রম স্থগিত থাকায় চার্জশিটের ব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, মুন্না ভগত সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতো। দুই-তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। সম্প্রতি এ রকম একটি অভিযোগ পেয়ে মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। গত ১৯ নভেম্বর রাতে তাকে গ্রেফতার করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না মৃত নারীদের ধর্ষণের কথা স্বীকার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ