spot_img
spot_img

কারাগার থেকে মুক্তি পেলেন জমিয়ত মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী

কারাগার থেকে মুক্তি পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও রাজধানীর ইসলামবাগস্থ জা‌মেয়া ইসলামিয়া মাদরাসার মুহতামীম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আজ শুক্রবার (২০ আগস্ট) মাগরিবের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি ইনসাফকে নিশ্চত করেছেন জমিয়তের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

জানা যায়, এর আগেও মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর ৯টি মামলায় জামিন হয়। এরপর বাকি মামলাগুলো থেকে জামিন পান গত তিনদিন পূর্বে। তবে জামিনের চূড়ান্ত কাগজ কারাগারে পৌঁছাতে সময় নেওয়ায় তিনদিন পর আজ তিনি কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তি পাওয়ার পর কারা ফটকে মাওলানা আফেন্দীকে স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ