spot_img

আজ অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা আসছে

আজ শনিবার জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা আসছে।

শুক্রবার (২০ আগস্ট) অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট টিকা নিয়ে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। টিকাগুলো ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এই চালানসহ এ পর্যন্ত জাপান থেকে ২৪ লাখেরও বেশি টিকা এসেছে।

ডাব্লিউএইচও এর কোভ্যাক্সের আওতায় জাপানের ৩০ লাখ ডোজ টিকা সরবরাহের অঙ্গীকারের অংশ হিসেবে আসছে এই চালান।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমাদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ