spot_img
spot_img

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসমাইল সাবরি

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। ফলে দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল। গত সোমবার (১৬ আগস্ট) মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।

শনিবার (২১ আগস্ট) দুপুরে দেশটির বালাই সিংগাহসানা কেসিলে (মাইনর সিংহাসন কক্ষ) নতুন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজা পারমাইসুরি আগং টুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়া।

শপথ গ্রহণের পর ইসমাইল সাবরি নিয়োগের উপকরণে স্বাক্ষর করেন যা তখন প্রধান বিচারপতি তুন টেংকু মাইমুন তুয়ান ম্যাট এবং সরকারের প্রধান সচিব তান শ্রী মুহাম্মাদ জুকি আলী কর্তৃক সত্যায়িত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং দাতুক সেরি নাজিব রাজাক। ফেডারেল টেরিটরি মুফতী দাতুক ড. লুকমান আবদুল্লাহ দু‘আ পাঠ করেন।

ইসমাইল সাবরি এর আগে মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তিনি আবদুল্লাহ আহমদ বাদাবীর অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রী নিযুক্ত হন এবং এক বছর পরে নাজিব রাজাকের অধীনে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য, সমবায় এবং ভোগবাদ মন্ত্রী করা হয়।

২০১৫ সালে গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ২০১৩ সালে তাকে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পমন্ত্রী করা হয়েছিল। চলতি সপ্তাহে মুহিদ্দিন ইয়াসিনের সরকার ভেঙে পড়ে। তারপর থেকেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরির নাম শোনা যাচ্ছিল।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। ১৭ মাসের ক্ষমতায় দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারণে দেশের রাজনীতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন মুহিদ্দিন ইয়াসিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ