spot_img

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের আগামী সপ্তাহের মধ্যেই দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহের মধ্যেই আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (২২ আগস্ট) এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে কয়জন বাংলাদেশি আফগানিস্তানে আটকে পড়েছেন, আমরা খুবই আশাবাদী শিগগিরই তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা ত্রিপক্ষীয় মাধ্যমে কিছু মানুষের সহায়তায় বেশ অনেক দুর এগিয়েছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারবে। শুধু তাসখন্দ নয়, বিভিন্ন স্থান দিয়ে তাদের ফেরত আনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ