ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনে কাটা পড়ে ৪ কিশোরের মৃত্যু হয়েছে।
উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে ওই ৪ কিশোর রেললাইনের ওপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা। এ সময় ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। রেললাইনের ওপর কিশোরদের দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনের চালকও হুইসেল বাজাচ্ছিলেন। কিন্তু ৪ কিশোরের কানে কোনো কিছুই পৌঁছেনি। পরে ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হয় তাদের।
নিহতরা প্রত্যেকেই চোপড়ার কোনাগাছ গ্রামের বাসিন্দা।










