spot_img
spot_img

বিজেপি নির্বাচনে কচুকাটা হওয়ার পর থেকে বাংলা ভাগের দাবি তুলছে: পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছেন, বিজেপি আমাদের এখানে নির্বাচনে কচুকাটা হওয়ার পরে থেকে থেকে বাংলা ভাগের দাবি তুলছে। কেন ওই দাবি তুলছে আমরা জানি না। রাজনীতির কোন অঙ্কে, কোন হিসেব-নিকেশে বাংলার ইতিহাস না জেনে, বাংলার ঐতিহ্য না জেনে এমন দাবি করছেন জানি না।

সোমবার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তারা (বিজেপি) পরস্পর বিরোধী বিভিন্ন মন্তব্য করছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও এমপি পরস্পর বিরোধী কথা বলেছেন। গত ১৬ জুন এবং ১৯ জুন বিজেপি এমপি জন বার্লা বাংলা বিভাজনের দাবি তোলেন। কিন্তু ২২ জুন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, জন বার্লার মন্তব্যে তাদের কোনও অনুমোদন নেই। পরবর্তীতে তিনি আবার অন্য কথা বলেছেন।

কেন্দ্রীয় বিজেপি সরকার সব বিক্রি করে দিচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ তো বেচে দিচ্ছে। ‘সেইল’ বেঁচে দিয়েছে, টেলিফোন বেচে দিচ্ছে, জমি বেচে দিচ্ছে। সব তো বিক্রি করে দিচ্ছে। পুরোটা তো বেচুবাবু তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে বিজেপির অর্থনীতির দর্শন। তারা একদিকে মুখে আত্মনির্ভর হওয়ার কথা বলছেন, অন্যদিকে দেশের প্রত্যেকটা সম্পদ ধরে ধরে বিক্রি করে দিচ্ছে। বিজেপির এই দ্বিচারিতা মানুষ আর কতদিন নেবেন আমি জানি না।

তৃণমূলের এই নেতা বলেন, এই সরকারের বিরুদ্ধে কৃষকরা রাস্তায়, ছাত্ররা রাস্তায়, সুশীল সমাজ রাস্তায়, এবার মধ্যবিত্তও রাস্তায় নামবে, ঘণ্টা বেজে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ