spot_img
spot_img

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী। তিনি বাংলাদেশে বিভিন্ন ফল প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য সংরক্ষণাগারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পূনর্গঠনে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ