spot_img

আগামী ৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু: স্বাস্থ্য ডিজি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেছেন, সারা দেশে গণটিকা কার্যক্রমের আওতায় প্রথম ডোজ গ্রহণকারীদের আগামী ৭ সেপ্টেম্বর থেকে ২য় ডোজ দেওয়া শুরু হবে।

বুধবার (২৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, সারা দেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। কিছু কিছু দেশ আমাদের কাছে মডার্না ও ফাইজারের টিকা চাচ্ছে, এটা এখন দেওয়া সম্ভব নয়। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজারের টিকা আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ