বাংলাদেশে এক বিলিয়ন ডলার (৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। দেশের ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের এ আগ্রহ প্রকাশ করেছে ফেসবুক।
বিষযটি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, ফেসবুকের পক্ষ থেকে ডিজিটাল অবকাঠামোর কথা বলা হয়েছে। আমরা তাদের আগ্রহকে স্বাগত জানাই। ফেসবুক বিভিন্ন দেশে এ ধরনের বিনিয়োগ করে থাকে। তাদের আগ্রহের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। তার মানে ফেসবুক বাংলাদেশকে গুরুত্ব দিয়ে ভাবছে।
তিনি আরও বলেন, ফেসবুক আগে বাংলাদেশকে গুরুত্ব দিত না। বর্তমানে তারা ভ্যাট দিচ্ছে। বিনিয়োগ করতে চায়। তারা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। এছাড়া তথ্য চাইলে সহযোগিতা করছে।










