ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান চলছে।










