spot_img
spot_img

বাদাখশানের সীমান্তবর্তী জেলায় বিদ্যুৎ সরবরাহে আফগানিস্তান-তাজিকিস্তান চুক্তি

বাদাখশান প্রদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য আফগানিস্তানের দা আফগানিস্তান ব্রেশনা শেরকাত (ডিএবিএস) এবং তাজিকিস্তানভিত্তিক পামির এনার্জি কোম্পানির মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়েছে।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ডিএবিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হক হামকার এবং পামির এনার্জির প্রেসিডেন্ট আমির খান রহিম চুক্তিতে সই করেন।

চুক্তির লক্ষ্য হলো দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো, বিদ্যুৎ সরবরাহের উন্নতি করা এবং বাদাখশানের সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের বিদ্যুৎ সেবা দেওয়ার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা।

চুক্তি সই অনুষ্ঠানের ফাঁকে দুই পক্ষ বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ পর্যন্ত ১১০ কিলোভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন।

হামকার বলেন, প্রদেশটির বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ। পামির এনার্জি জানিয়েছে, কারিগরি মূল্যায়নের পর তারা সংশ্লিষ্ট প্রস্তাবগুলো ডিএবিএসের কাছে উপস্থাপন করবে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ