spot_img

‘দুর্নীতি, দুঃশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত চলবে’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ওসমান গনী বলেছেন, দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী, সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট যাত্রা শুরু করা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সফলতা ও অজর্নে ভরপুর ৩০ টি বছর অতিক্রম করেছে।

রবিবার (২৯ আগস্ট) বিকালে বরিশাল নগরীর চাঁদমারী এম সি অডিটোরিয়ামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে। এই ভঙ্গুর সমাজকে পুনর্গঠন করতে হলে, ক্ষুধা ও শিক্ষাহীনতা দূর করে সাম্য, মানবাধিকার মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্রযন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন দক্ষ, পরীক্ষিত, ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরীতে কাজ করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

তিনি আরও বলেন, ইশা ছাত্র আন্দোলন-এর ৩০ বছরের পথচলা আপনাদের সামনেই রয়েছে। ইসলাম, দেশ ও মানবতার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে আসছি আমরা, সুতরাং সিদ্ধান্ত আপনার। সত্যিকারার্থে যদি আপনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চান তাহলে ইশা ছাত্র আন্দোলন-এর ছায়াতলে আপনাকে, আপনার সন্তানকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।

নগর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল মহানগর সাবেক সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ