spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে টানা চতুর্থদিন করোনায় ১০০ জনের কম মানুষের মৃত্যু হয়েছে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১৯৫ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১৮ জন।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৯৭টি। শনাক্তের হার ১১.৯৫ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ