spot_img

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মেয়র তাপসের কুশপুতুলে আগুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কুশপুতুল দাহ করেছে পুরান ঢাকার বাসিন্দারা।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে পুরান ঢাকার বিভিন্ন এলাকার মানুষ মানববন্ধন কর্মসূচি পালনকালে রাস্তায় মেয়র তাপসের একটি কুশপুতুল জ্বালিয়ে দেন।

মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়র তাপস সীমাহীন ব্যর্থ। শিশু-বৃদ্ধ সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এর দায় সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিতে হবে। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ থাকার পরও সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় এ অবস্থা। আমরা চাই, সিটি করপোরেশনে যোগ্য প্রতিনিধি থাকুক। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বড় কথা না বলে কাজ করে দেখাক।

বাসিন্দারা আরও বলেন, বর্তমানে করোনার চাইতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। হাসপাতালগুলোতে একজন করোনা রোগী ভর্তি হলে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। কিন্তু দক্ষিণের মেয়র এ বিষয়ে কোন পদক্ষেপই নিচ্ছেন না। আক্রান্ত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করছেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ