spot_img
spot_img

আফগানিস্তানে তালেবানের অংশগ্রহণমূলক সরকারের পরিবর্তে ভোটের সরকার চায় ইরান

আফগানিস্তানে দুই দশক ধরে মার্কিন ও তার মিত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তালেবান। এ যুদ্ধে মার্কিনীদের হটিয়ে গত ১৫ আগস্ট কাবুল জয়ের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তারা।

ক্ষমতা গ্রহণের পর পরই আফগানে সরকার গঠনের চূড়ান্ত পক্রিয়া সম্পর্ক করতে যাচ্ছে তালেবান। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে তারা অংশগ্রহণমূলক সরকার গঠন করবে।

তবে তালেবানের সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে আফগানিস্তানে ভোটাভুটির সরকারের দাবি তুলছে ইরান। ভোটাভুটির সরকারই আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনবে বলে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে।

তালেবানের অংশগ্রহণমূলক সরকারের পরিবর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভিন্ন পক্রিয়ায় সরকার গঠনের দাবি তোলেন। তার মতে, আফগান সংকট সমাধানের উপায় হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠন।

ইরানের এই নেতা বলেন, আফগানিস্তানে যে সরকারই গঠিত হোক না কেন তাতে আফগান জনগণের ইচ্ছার প্রতিফলন জরুরি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ