spot_img

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন বিকল হয়। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ