গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা শনাক্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মারা যান।
সোমবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন ময়মনসিংহ সদরের। অপরদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ময়মনসিংহ জেলার ও অপরজন নেত্রকোনার।










