spot_img

সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে ভারতীয় বিএসএফ-এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্তে হত্যা ‘বাংলাদেশের জন্য দুঃখের এবং ভারতের জন্য লজ্জার।

লন্ডনে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানের নীতি এবং আচরণের ওপর নির্ভর করবে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে কিনা।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ড. মোমেন বলেন, এটা সত্যি যে গত চার বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি। এর জন্য তিনি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ না থাকাকেই প্রধানত দায়ী করেন।

বিবিসির ওই সাক্ষাতকারে ঢাকা-দিল্লি সম্পর্ক, কোভিডের কারণে বাংলাদেশ থেকে ব্রিটেনে ভ্রমণে অসুবিধা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থবিরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ