spot_img
spot_img

সরকারি কলেজের ছাত্রীদের টয়লেট থেকে নবজাতক উদ্ধার!

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে (কন্যাশিশু) উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কান্নার শব্দ শুনে নবজাতককে উদ্ধার করেন কলেজের অফিস সহায়ক রেনু ধর।

জানা গেছে, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমের টয়লেটে নবজাতকের কান্না শুনে শিক্ষার্থীরা খবর দিলে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

খাগড়াছড়ি শহর সমাজসেবা কেন্দ্রের পরিচালক নাজমুল আহসান জানান, কলেজের টয়লেটে নবজাতকের কান্না শুনে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে নবজাতক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোনো অভিভাবক চাইলে শিশুটিকে দত্তক নিতে পারবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ