spot_img

বিশ্বব্যাংকের কথার সঙ্গে কাজের মিল নেই: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করছে বিশ্বব্যাংক। তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। বিশ্বব্যাংক অহেতুক বিলম্ব করলে আমরা নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করবো। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারলে সড়ক নিরাপত্তা প্রকল্পও নিজেরা করতে পারবো।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ায় বিলম্ব তথা ধীরগতি আমাদের সব অর্জনকে ম্লান করে দিয়েছে, তাই কোনোভাবেই আর বিলম্ব করা যাবে না।

তিনি বলেন, অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে- এ কথা জনগণ এখন আর বিশ্বাস করে না।

সেতুমন্ত্রী বলেন, মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ করা চোখে আঙুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ