বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নারী শিক্ষকদের অশ্লীল পোশাক নিষিদ্ধ করল পাকিস্তান

সরকারি স্কুল-কলেজগুলোতে নারী শিক্ষকদের জিন্স ও অশ্লীল পোশাক পরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে পাকিস্তান। শিক্ষকদের জন্য নতুন ‘ড্রেস কোড’ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় শিক্ষা অধিদপ্তর (এফডিই) দেশটির চার শতাধিক স্কুল-কলেজে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, নারী শিক্ষকরা পরিষ্কার স্কার্ফ বা হিজাব পরে পর্দা করতে পারবেন। তবে জিন্স ও আঁটসাঁট পোশাক কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

চিঠিতে বলা হয়, প্রিন্সিপালরা যেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহারসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়গুলো নিশ্চিত করেন।

নির্দেশনায় পাকিস্তানের নারী শিক্ষকদের সালোয়ার কামিজ, ট্রাউজার, শার্টের মতো শালীন পোশাকের সঙ্গে ওড়না বা শাল পরতে উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি, জমকালো পার্টি ড্রেস বা অশ্লীল পরতে নিষেধ করা হয়েছে। ক্লাসরুমের মতো অফিসিয়াল মিটিংয়েও এই ড্রেস কোড অনুসরণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ