spot_img
spot_img

ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিমান হামলা চালানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলের বেশ কয়েকটি যুদ্ধবিমান গাজার কয়েকটি স্থানে বোমা হামলা চালায়।

এদিকে হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ইসরাইল দাবি করেছে, গত সপ্তাহে দেশটির কারাগার থেকে পলাতক ৬ ফিলিস্তিনি বন্দির মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ