spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ৮টা থেকে রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে তিনজন করোনা পজেটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ