ভারতের গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেল। তিনি বর্তমানে ওই রাজ্যের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তাকে মনোনীত করে গুজরাট বিজেপি।
নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় হিন্দুত্ববাদীর এই নেতা বলেন, আমার ওপর আস্থা রাখায় আমি নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি নাড্ডা ও অমিত শাহকে ধন্যবাদ জানাই।











