spot_img

মৃত্যুর পর এসব সম্পদের কী হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লোভ-লালসায় যারা বেপরোয়া, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি করে যাচ্ছে। তাই প্রত্যেক সেক্টরে সতর্ক থাকতে হবে। জীবনকে উপভোগ করতে কত টাকা, কত সম্পদ দরকার? মৃত্যুর পর তো এ সম্পদ সঙ্গে নিতে পারবেন না, তখন এসব সম্পদের কী হবে?

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। সুতরাং যে কোনো মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। বিআরটিসির মতো সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি যাতে বাসা বাধতে না পারে সেদিকে কঠোর নজর দেওয়ার নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়ে আরও বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও তদন্ত করতে পারেন, এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। কোন দুর্নীতি থাকলে ব্যবস্থা নিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ