spot_img

ইসরাইল শান্তি চায় না: তুরস্ক

গাজ্জায় ইসরাইলের অব্যাহত গণহত্যা প্রমাণ করে যে দেশটির সরকার কোনো ধরনের শান্তিস্থাপনে আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩ আগস্ট) এক সরকারি বিবৃতির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য হলো ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাধা দেওয়া।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিনিয়ত এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা আঞ্চলিক ভঙ্গুর ভারসাম্য বিনষ্ট করছে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাকে নস্যাৎ করছে।

ন্যাটোভুক্ত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব সম্প্রদায়কে নেতানিয়াহুর বিস্তারবাদী ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় এবং কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে যে পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের অঞ্চলে পরিণত করতে চাইছে ইসরাইল।

যুক্তরাষ্ট্র গাজ্জায় শান্তির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিকল্পনা ঘোষণার পরও রোববার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটেই তুরস্ক সরকারের পক্ষ থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এলো।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ