spot_img

দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ