spot_img

আফগানিস্তানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধন ছিল: এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তানের সাথে বাংলাদেশের কোনো শত্রুতা ছিল না, বরং তাদের সাথে ঐতিহাসিক বন্ধন ছিল। ঢাকা এখন আশা করে কাবুল সরকার অন্তর্ভূক্তকরণ ও প্রগতিশীল হবে। নতুন আফগান সরকার তাদের দেশের জনগণকে প্রকৃতপক্ষে সহায়তা করলে নিশ্চিতভাবে আমরা তাদের সমর্থন করবো।

স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক আহ্বানে সাড়া দিয়ে ওষুধের মতো আরো অনেক সামগ্রি পাঠিয়ে আফগান জনগণকে মানবিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নব গঠিত তালেবান সরকারের সাথে সম্পর্কের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণের আগে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও ‘ইউএন আমব্রেলার’ আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, কেবলমাত্র তিনজন ছাড়া আর কোনো বাংলাদেশী নাগরিক আফগানিস্তানে আটকা পড়েনি। আমাদের জন্য এটি হচ্ছে একটি বড় স্বস্তির বিষয়। এ তিনজন ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আফগানিস্তানে থেকে যান এবং এদের মধ্যে একজন এক আফগান নারীকে বিয়ে করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ