spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পজেটিভ ছিলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ