spot_img

আরও ৮৯ লাখ ডোজ টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ

কোভ্যাক্স ও আমেরিকার উপহার থেকে নতুন করে করোনাভাইরাসের টিকার ৮৯ লাখ ডোজ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) আমেরিকা সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলম তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, বাংলাদেশ নতুন করে ৮৯ লাখ ডোজ করোনাভাইরাসের টিকার বরাদ্দ পেয়েছে। কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পাওয়া গেছে। এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানান তিনি। একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন।

এছাড়াও বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ