ইসরাইলে ইহুদী রাষ্ট্রের জন্য আমেরিকার সমর্থন দ্ব্যর্থহীন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি বরাবরই বিশ্বাস করি যে একটি অর্থবহ, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাসে একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধান হচ্ছে ‘উত্তম পন্থা’।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে তিনি এসব কথা বলেন।
বাইডেন বলেন, ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে আমেরিকার প্রতিশ্রুতি হচ্ছে প্রশ্নাতীত এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের জন্য আমাদের সমর্থন দ্ব্যর্থহীন।
তিনি বলেন, আমরা অবশ্যই মধ্য প্রাচ্যের সকল জনগোষ্ঠীর জন্য বৃহত্তর শান্তি ও নিরাপদ ভবিষ্যত চাই।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে এ লক্ষ্য থেকে আমরা অনেক দূরে থাকলেও এ ব্যাপারে আমাদের নিজেদের অগ্রগতির সম্ভাবনার হাল ছেড়ে দেয়া উচিত হবে না।












