spot_img
spot_img

তালেবান সরকারের সমর্থনে এবার বোরকা পরে মিছিল করলেন আফগান নারীরা

আফগানিস্তানে তালেবান সরকারের পক্ষে বিশাল মিছিল করেছে আফগান নারীরা। দেশটির বাদগিস প্রদেশের রাজধানী কালা নু শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখা যাচ্ছে বোরকায় আপাদমস্তক ঢেকে রাস্তায় নেমেছেন আফগান নারীরা।

দীর্ঘ ২০ বছর মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের বিরুদ্ধে যুদ্ধ বিজয় হয়ে গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান এবং চলতি মাসের গোড়ার দিকে অস্থায়ী সরকার গঠন করে তালেবান।

এরপর থেকেই তালেবান সরকারের বিপক্ষে নারীদের ‘অধিকার হরণ’ করার অভিযোগ এনে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে পশ্চিমা ও তাদের দারা প্রভাবিত গণমাধ্যমগুলো। এরই মধ্যে তালেবানের পক্ষেই মাঠে নেমে এলেন আফগান নারীরা।

এদিকে তালেবানের সমর্থনে তাদের সমর্থক নারীরা এরইমধ্যে বেশ কিছু সমাবেশও করেছেন। এসব সমাবেশেও বোরকা আবৃত নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ