spot_img

জনগণের শক্তিতে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না। ষড়যন্ত্রে একবার বঙ্গবন্ধুকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দেব না। জনগণের শক্তিতে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব। আমাদের ষড়যন্ত্রের ভয় দেখাবেন না।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, বলা হচ্ছে আমরা নাকি ওনাকে (খালেদা জিয়া) বিদেশে যেতে দিতে ভয় পাই। যে লোক, যে দল দেশে থেকে অশ্বডিম্ব পাড়ে সে বিদেশে গিয়ে কী পাড়তে পাড়ে? বিদেশে গেলে কী হতে পারে?

তিনি বলেন, দুইটি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার একটিতে ১০ বছর, আরেকটিতে ৭ বছর সাজা হয়েছে। মানবিক কারণে দুই শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে। ওনার কোভিড হয়েছে, হাসপাতালে গেছেন। হাসপাতালে যাওয়ার দিন থেকে বলছেন বিদেশে যেতে দেন, বিদেশে যেতে দেন। তখন বিমান-ট্রেন-জাহাজ কিছুই চলে না। কিন্তু তাদের বিদেশে যেতে দিতে হবে। বললাম চিকিৎসা তো হচ্ছে। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো বলে বিদেশ যেতে দেন।

আনিসুল হক বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। জনগণকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে নির্বাচনে ভোট দেবেন। আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে এ দেশে গণতন্ত্র আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ