spot_img
spot_img

রাজশাহী মেডিকেলে করোনায় ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। একজন নেগেটিভ হওয়ার পর মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ২, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার একজন করে আছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩০ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছে ১১৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ