spot_img

দেশে এমন একটি জায়গা নেই, যেখানে দূর্নীতি নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেগা প্রজেক্টে আরও বেশি মেগা লুটপাট হচ্ছে। দেশে চরম দুর্নীতি হচ্ছে। এমন একটি জায়গা নেই, যেখানে দুর্নীতি নেই। একটা লুটপাটের রাজনীতি তৈরি হয়েছে। যেখানে যাবেন সেখানেই দুর্নীতি, সেখানেই লুটপাট।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান শাহের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, মেগা প্রজেক্টে আরও বেশি মেগা লুটপাট। আজ প্রশাসনে লোক নেওয়া হচ্ছে দলীয় ভিত্তিতে। আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে দলীয় ভিত্তিতে। যেখানে চাকরির জন্য যাবেন, সেখানেই সব করা হচ্ছে দলীয়করণের ভিত্তিতে। এভাবে পুরো প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, ১৯৯১ সালে একটি গণ-আন্দোলনের নেতৃত্ব দিয়ে যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলা দিয়ে অপমান করলেন প্রায় ৩ বছরের মত সময়। সরকার হাজার হাজার কোটি টাকা লুট করছে, বিদেশে পাচার করছে। তাদের কিছু হয় না, আমাদের নেত্রীর নামে একটি মিথ্যা মামলা দিয়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে আটকে রাখা হয়েছিল। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও একইভাবে মিথ্যা মামলা দিয়ে রাখা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ